সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:২০:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:২০:৫৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬২ বার পঠিত
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিস যে সতর্কবার্তা দিয়েছে, তাতে সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।