ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বক্তব্য নিয়ে বিতর্কে ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৭:৫৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৭:৫৫:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
বক্তব্য নিয়ে বিতর্কে ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল ছবি সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সম্পর্কিত বক্তব্যকে ঘিরে সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন, গণমাধ্যমে তার বক্তব্য বিকৃতভাবে প্রচারিত হয়েছে এবং বাস্তবে তিনি কেবল স্থানীয় পর্যায়ে হয়রানিমূলক মামলার প্রসঙ্গ তুলেছিলেন, দেশব্যাপী মামলা প্রত্যাহারের কথা বলেননি।
 

বিএনপির দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে ফখরুল বলেন, “আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি বলেছিলাম আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। শুধুমাত্র এই ইউনিয়নে যদি হয়রানিমূলক মামলা থাকে, সেগুলো আমরা প্রত্যাহার করব—এটাই ছিল বক্তব্যের আসল অর্থ।”
 

বিএনপি মহাসচিব বর্তমানে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণায় রয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় দেওয়া তার বক্তব্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন।
 

বিতর্কের পর বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মূল বক্তব্য ছিল প্রতিশোধের রাজনীতি পরিহার ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে অবস্থান নেওয়া। মিডিয়া সেল নেতারা গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
 

তবে ভিডিওচিত্রে দেখা যায়, ফখরুলের বক্তব্যে আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের বিষয়টি একাধিকবার উল্লেখ করা হয়েছে, যদিও সেখানে সংশ্লিষ্ট ইউনিয়নের নাম স্পষ্টভাবে বলা হয়নি।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি নির্বাচনের প্রাক্কালে বিএনপির বার্তা ব্যবস্থাপনা ও জনসংযোগ কৌশলে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।