ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিল চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৫:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিল চীন ছবি: সংগৃহীত
দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। দেশের ৬২টি জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে কিছু এলাকায়।
 
এই পরিস্থিতিতে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়ে সহায়তা করেছে চীন সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে একটি অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন স্বাস্থ্য অধিদফতরের কাছে ১৯ হাজার সেট ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করেন।
 
অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে এই সহায়তা দিয়েছে চীন এবং ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে সহযোগিতা অব্যাহত থাকবে।
 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে এবং রেড জোনগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।