ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চবি ভর্তি পরীক্ষায় থাকছে না পোষ্য কোটা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ১০:১০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ১০:১০:৫৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
চবি ভর্তি পরীক্ষায় থাকছে না পোষ্য কোটা আবেদন শুরু ১ ডিসেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা থাকছে না। এছাড়াও এবারের পরীক্ষায় শিথিল করা হয়েছে ভর্তি আবেদনের যোগ্যতা। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বিষয়টি নিশ্চিত করেন।
 
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার (৯ নভেম্বর) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভা উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আবেদনের যোগ্যতা ও আসন কমানোর বিষয়ে সিদ্ধান্ত, তারিখ পরিবর্তনের পাশাপাশি পোষ্য কোটা বাতিলেরও সিদ্ধান্ত হয়।
 
এর আগে গত ১২ অক্টোবর ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভার পর পরীক্ষার সম্ভাব্য সূচি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নতুন সিদ্ধান্তে আগামী ২ জানুয়ারি বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এছাড়া সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৩ জানুয়ারি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ৯ জানুয়ারি আর কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ১০ জানুয়ারি। অন্যদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ ভুক্ত ‘ডি–১ উপ–ইউনিটের’ পরীক্ষা হবে ৫ জানুয়ারি, ‘বি–১ উপ–ইউনিটের’ পরীক্ষা হবে ৭ জানুয়ারি এবং ‘বি–২ উপ–ইউনিটের’ পরীক্ষা হবে ৮ জানুয়ারি।
 
এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার জিপিএ গত বছরের তুলনায় সব ইউনিটে শূন্য দশমিক ৫ কমছে। ‘এ’ ইউনিটে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৭.৭৫ নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটে আবেদন করতে আলাদাভাবে মাধ্যমিকে ন্যূনতম ৪ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.২৫ থাকতে হবে। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭ থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ লাগবে ৭.৫০।
 
অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০। এখানে বিভাগ রয়েছে ছয়টি। সব গ্রুপের শিক্ষার্থীরাই ‘ডি’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এই ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭ থাকতে হবে।
 
আসন কমানো ও আবেদনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ও আসন সংখ্যা কমানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সবাই আবেদন করতে পারে। প্রতিটা বিভাগে ১০০ আসনের বেশি থাকবে না ধীরে ধীরে এটা ৮০ টি সিটে নেওয়া হবে।
 
এবার ভর্তি পরীক্ষায় ৯ ধরনের কোটা রাখা হয়েছে। তবে ‘ওয়ার্ড’ কোটা বাতিল করা হয়েছে। এটি পোষ্য কোটা নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা এই কোটা পান। বহাল থাকা ৯টি কোটা হলো মুক্তিযোদ্ধাদের সন্তান, বিদেশি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অ–উপজাতি কোটা যা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি, শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় ও দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থী।
 
এ বিষয়ে জানতে চাইলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, এ বছরে ইন্টারমিডিয়েটে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হওয়ার কারণে মোট জিপিএ’র পয়েন্ট ০.৫ কমানো হয়েছে। পাশাপাশি পোষ্য কোটাও বাতিল করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এ সভায় সভাপতিত্ব করেন। এতে সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।