ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আন্তর্জাতিক সহযোগিতা জোরদার আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনুস, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৫০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৫০:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
আন্তর্জাতিক সহযোগিতা জোরদার আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনুস, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন ঘিরে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

বৈঠকে দুই পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে। এর মধ্যে ছিল ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের সমাধান প্রচেষ্টা এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা। আলোচনায় বাংলাদেশ–যুক্তরাজ্যের ভবিষ্যৎ সহযোগিতা কাঠামো আরও সুদৃঢ় করার বিষয়টিও উঠে আসে।

অধ্যাপক ইউনুস জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও ব্যাপক অংশগ্রহণমূলক। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের শাসনামলে তিনটি সাজানো নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত তরুণ প্রজন্ম এবার প্রথমবারের মতো বড় পরিসরে ভোট দিতে পারবে।

তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও অপসারণ করেছে।

দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরের সামুদ্রিক গবেষণা জোরদার করতে বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয়ের প্রক্রিয়ায় রয়েছে। ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান যোগাযোগ খাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।