করোনা পরীক্ষায় নতুন ফি নির্ধারণ, আরটিপিসিআর ২০০০ ও র্যাপিড অ্যান্টিজেন ৫০০ টাকা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
সরকার দেশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরটিপিসিআর টেস্টে সর্বোচ্চ ২০০০ টাকা এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকা নেয়া যাবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
পূর্বে এই দুটি পরীক্ষার জন্য যথাক্রমে ৩০০০ ও ৭০০ টাকা নেয়া হতো। স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ফির বেশি আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।