ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদী ও সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৭:৫৩:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৭:৫৩:১২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
এই কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।