ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৭ কোটি টাকা ঋণ জালিয়াতি অনিয়ম তদন্তে নামল দুদক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৩:৪৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৩:৪৮:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
৭ কোটি টাকা ঋণ জালিয়াতি অনিয়ম তদন্তে নামল দুদক দুদক কার্যক্রম
প্রান্তিক কৃষকদের নামে ব্যাংক থেকে ঋণ তুলে আত্মসাৎ, ঋণ বিতরণে অনিয়মসহ নানা অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সকাল ১০টায় দুদক রাঙামাটি কার্যালয়ের ৫ সদস্যের একটি তদন্ত দল এ অভিযান পরিচালনা করে।
 
অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, কৃষি ব্যাংকের বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক তদন্তে ৭ কোটি টাকার অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া ঋণ এবং কৃষি প্রণোদনা বিতরণের নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র। দুর্নীতি দমন কমিশনে কৃষকদের দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১–২০২৩ পর্যন্ত উপজেলার আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার কথা বলে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করে একটি দালাল চক্র। পরে তাদের নামে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ৩৫–৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ উত্তোলন করে দালাল চক্র। কিন্তু ঋণের তথ্য গোপন রেখে কৃষি প্রণোদনার কথা বলে কৃষকদের হাতে দেয়া হয় মাত্র দুই হাজার টাকা। বাকি অর্থ আত্মসাৎ করে দালাল চক্র গা ঢাকা দেয়। বর্তমানে এ খেলাপি ঋণের পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়েছে বলে জানা যায়। এছাড়াও কৃষকদের জন্য স্বল্প সুদে বরাদ্দ ঋণের অর্থ নামে–বেনামে বিতরণ করার ঘটনাও ঘটে।
 
গতকালের অভিযানের নেতৃত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদ, সহকারী পরিদর্শক আবু ছাদেক এবং উপসহকারী পরিদর্শক বোরহান উদ্দিন।
 
অভিযান শেষে দুদক কর্মকর্তা আহমেদ ফরহাদ হোসেন বলেন, ঋণ বিতরণে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে স্থানীয় দালাল চক্রসহ ব্যাংকের যে সকল কর্মকর্তা জড়িত তাদের পুরো চক্রটিকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
 
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংক লংগদু শাখার ব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন জানান, আজ (রোববার) সকালে দুদকের একটি টিম আমাদের ব্যাংক পরিদর্শনে আসে। তারা মূলত ২০২১–২০২৩ সাল পর্যন্ত দুই অর্থবছরে বিতরণ করা কৃষি ঋণের অনিয়মের একটি অভিযোগ তদন্ত করতে আসেন। আমরা প্রয়োজনীয় নথি ও সে সময়ে দায়িত্বে থাকা ব্যাংক কর্মকর্তাদের তথ্য তাদেরকে দিয়েছি। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।