ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হংকংয়ের তাই পোতে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন: চারজনের মৃত্যু, হতাহত আরও বাড়ার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
হংকংয়ের তাই পোতে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন: চারজনের মৃত্যু, হতাহত আরও বাড়ার আশঙ্কা ছবি সংগৃহীত

হংকংয়ের তাই পো জেলার একটি বড় আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে; আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে, কারণ বিভিন্ন ভবনের ভেতরে এখনো বহু মানুষ আটকা রয়েছেন।
 

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক এলাকায় প্রথম আগুন লাগে। একাধিক উঁচু টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ায় দমকল বাহিনী ও জরুরি সেবাদানের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নেভানোর সময় দমকল কর্মীদেরও আহত হওয়ার খবর মিলেছে।
 

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, ভবনগুলোর ভেতরে অনেক বাসিন্দা আটকা পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস স্থানীয়দের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।
 

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লকের সমন্বয়ে গঠিত একটি বড় আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় দুই হাজার ইউনিট রয়েছে। ভবনগুলোর বাইরের দিকে থাকা ‘বাঁশের ভারা’ আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
 

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, প্রথমে ওয়াং চিওং হাউসে আগুন লাগার পর তা দ্রুত পাশের ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউসে ছড়িয়ে পড়ে। পুলিশ বিকেল ২টা ৫২ মিনিটে প্রথম অ্যালার্ট পায় এবং পরিস্থিতি এখনো গুরুতর বলে বিবেচিত হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে, আর কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও আটকা পড়াদের সর্বশেষ অবস্থা নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।