ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য জোরদারে পেশাদার লবিস্ট নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২৮:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য জোরদারে পেশাদার লবিস্ট নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে পেশাদার বাণিজ্যিক লবিস্ট ফার্ম নিয়োগের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকরা। তাদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা এবং দেশের বর্তমান আর্থিক চাপের প্রেক্ষাপটে বিনিয়োগবান্ধব বার্তা সঠিকভাবে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পেশাদার সহায়তা প্রয়োজন।
 

বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের স্বল্পমেয়াদি লক্ষ্য এবং দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের আর্থিক স্থিতি টেকসই করতে মার্কিন প্রশাসন ও ব্যবসায়ী গোষ্ঠীর কাছে সুসংগঠিতভাবে দেশের সম্ভাবনা, ব্যবসাবান্ধব নিয়মকানুন ও উদার বিনিয়োগ পরিবেশ তুলে ধরতে হবে। এ কাজটি কার্যকরভাবে করতে পারে অভিজ্ঞ আন্তর্জাতিক লবিস্ট ফার্ম।
 

ম্যাক্সওয়েল স্ট্যাম্প এলএলসির প্রেসিডেন্ট সৈয়দ নুরউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ বর্তমানে আর্থিক খাতে বড় ধরনের বিপর্যয়ের মুখে। এ থেকে উত্তরণে অভিজ্ঞ কনসালট্যান্ট বা লবিস্ট ছাড়া উপায় নেই। যারা অন্য দেশগুলোকে সহায়তা দিয়েছে, তাদের দক্ষতা কাজে লাগাতে পারলে বাংলাদেশও উপকৃত হবে।”

অর্থনীতিবিদরা মনে করেন, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে পররাষ্ট্র, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন বোর্ড ও কেন্দ্রীয় ব্যাংককে যৌথভাবে পদক্ষেপ নিতে হবে।
 

অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “লবিস্ট নিয়োগের সিদ্ধান্ত প্রধানত অর্থ মন্ত্রণালয় ও এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশনের। দেশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে তারা ওকালতি করবে। বিনিয়োগ বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বিতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।” তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোও লবিস্ট হিসেবে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।
 

বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রফতানি সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, কর কাঠামো সহজীকরণ, বিনিয়োগবান্ধব নীতি উন্নয়ন এবং অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।