ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

টঙ্গী জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৭:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৭:৩১:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
টঙ্গী জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত নূর আলম (৮০) ও চাঁন মিয়া (৬০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোররাতে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।
 

মৃত নূর ।নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
 

তিনি জানান, টঙ্গী ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় নোয়াখালী জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন নূর আলম এবং জামালপুর জেলার জন্য নির্ধারিত খিত্তায় চাঁন মিয়া। রাতে নূর আলম খিত্তায় ঘুমিয়ে যান। পরে সাথীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এদিকে জামালপুর জেলার খিত্তায় অবস্থানকালে চাঁন মিয়া শুক্রবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, জুমার নামাজের পরে নূর আলমের জানাজা অনুষ্ঠিত হয়। চাঁন মিয়ার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।