ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ঝুঁকিপূর্ণ ‘বিমানবন্দর লিজ নীতিমালা’ অনুমোদনে মন্ত্রণালয়ের উদ্যোগ: স্টেকহোল্ডারদের বাদ দেওয়ায় নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড ঝুঁকির মুখে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৭:৪৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৭:৪৬:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ঝুঁকিপূর্ণ ‘বিমানবন্দর লিজ নীতিমালা’ অনুমোদনে মন্ত্রণালয়ের উদ্যোগ: স্টেকহোল্ডারদের বাদ দেওয়ায় নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড ঝুঁকির মুখে ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিজেদের উদ্যোগে তৈরি করা 'বিমানবন্দর লিজ নীতিমালা' স্টেকহোল্ডারদের মতামত ছাড়াই দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বিশেষজ্ঞ মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, এই নীতিমালা বাস্তবায়ন হলে এটি বেবিচকের (CAAB) আইনগত এখতিয়ারকে দুর্বল করে দেবে, নিরাপত্তা ঝুঁকি বাড়াবে এবং আইকাও (ICAO) নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘিত হতে পারে। বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, মাত্র দুই দিনের মধ্যে খসড়া তৈরির প্রচেষ্টা স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য গোপন বাণিজ্যিক স্বার্থের দিকে ইঙ্গিত করছে, যা দেশের বিমান নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ঝুঁকিতে ফেলতে পারে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন 'বিমানবন্দর লিজ নীতিমালা' নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বেবিচকের একাধিক কর্মকর্তা মনে করেন, এটি নীতি সংস্কারের উদ্যোগ নয়, বরং প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা।
এভিয়েশন বিশেষজ্ঞ খায়রুল আলম জোর দিয়ে বলেছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন-২০১৭ অনুযায়ী, বিমানবন্দরের সম্পত্তি অধিগ্রহণ, ব্যবস্থাপনা ও লিজ দেওয়ার ক্ষমতা স্পষ্টভাবে সিএএবি'র ওপর ন্যস্ত। ১৯৯৬ সালের 'রুলস অব বিজনেস'-এ মন্ত্রণালয়ের কেবল নীতিগত দিকনির্দেশনার ক্ষমতা রয়েছে, সরাসরি সম্পত্তি ব্যবস্থাপনার নয়। তাই নতুন নীতিমালা তৈরির এই উদ্যোগ আইনগত কাঠামোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
 
নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা: বিশেষজ্ঞরা মনে করছেন, সিএএবি'র সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষমতা কেড়ে নেওয়া হলে বিমানবন্দর পরিচালনায় বাণিজ্যিক স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বাড়তে পারে।

একজন সাবেক বিমান নিরাপত্তা পরিচালক হুঁশিয়ারি দিয়েছেন, যদি সর্বোচ্চ দরদাতার ভিত্তিতে লিজ দেওয়া হয়, তবে বিমানবন্দরের সংরক্ষিত এলাকা নিয়ন্ত্রণ, নিরাপত্তা বিধি এবং আইকাও'র অ্যানেক্স-৯, ১৪, ১৭ ও ১৯-এ থাকা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংঘর্ষ তৈরি হবে। বাণিজ্যিক লিজিং নিয়ন্ত্রণহীন হলে সংরক্ষিত এলাকায় অননুমোদিত প্রবেশ, চোরাচালান ও নিরাপত্তা ভঙ্গের ঘটনা বাড়তে পারে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা: সিএএবি অপারেশনাল ক্ষমতা হারালে বাংলাদেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ বিমানবন্দর নিজেই আন্তর্জাতিক অডিটের অংশ।
 
 বিমানবন্দরের দোকান, লাউঞ্জ ও ডিউটি-ফ্রি শপ পরিচালনাকারী ছোট উদ্যোক্তারা আশঙ্কা করছেন, নতুন নীতি কার্যকর হলে পুরো লিজ-সংক্রান্ত বিষয়টি একটি নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
 
গত ২৭ অক্টোবর বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। সুপারিশগুলোতে বলা হয়:
 
১. জনগণের স্বার্থে বর্তমান 'বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭'-এর ১৪ ধারাটি অপরিবর্তিত রাখা উচিত, যা চেয়ারম্যানকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম করে।
২. প্রস্তাবিত সংশোধন কার্যকর হলে বেবিচকের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হবে, যা আইকাও'র নিরীক্ষায় দেশের কার্যকারিতাকে দুর্বল করবে।
বিশেষজ্ঞ ও সিএএবি কর্মকর্তারা সর্বসম্মতভাবে এই নীতি চূড়ান্ত করার আগে স্বচ্ছতা, আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।