ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পরপর বিতর্কে ঘেরা জামায়াত নেতা শিশির মনির নিয়ে সমালোচনার ঝড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৯:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
পরপর বিতর্কে ঘেরা জামায়াত নেতা শিশির মনির নিয়ে সমালোচনার ঝড় সংগৃহীত ছবি
 

জামায়াতের নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির তারেক রহমানকে নিয়ে দেওয়া মন্তব্যের পর আবারও সমালোচনার কেন্দ্রে অবস্থান করছেন। সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী এই আইনজীবী ফেসবুকে লিখেছিলেন—‘তারেক রহমানের স্থানে থাকলে কোনো কিছু তোয়াক্কা না করেই অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম।’ স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।
 

তারেক রহমান এর আগেই জানান যে, মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও তার দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ নির্ভরশীল নয়। এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
 

শিশির মনিরের সমালোচনা নতুন নয়। এর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের পক্ষ নেয়ার অভিযোগে তিনি তীব্র সমালোচিত হন। এছাড়া পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে একই বিষয়ে তুলনা করে বক্তব্য দিলে ধর্মীয় মহল থেকে নিন্দা আসে। আওয়ামী লীগের এক নেতাকে প্রশংসা করে দেওয়া তার পুরোনো স্ট্যাটাস নিয়েও সমালোচনা হয়েছিল।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি তাকে ভণ্ডামি, রাজনৈতিক সুযোগসন্ধানী মানসিকতা ও অনৈতিক অবস্থানের অভিযোগে একের পর এক সমালোচনা করছেন। সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক কর্মীদের অনেকে শিশির মনিরের কর্মকাণ্ড এবং অতীত অবস্থান তুলে ধরে তার মন্তব্যকে ‘অসঙ্গত ও সুযোগসন্ধানী’ বলে আখ্যা দিয়েছেন।
 

জুলাই আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না—এমন দাবি তুলে অনেকেই মন্তব্য করেছেন যে, তিনি অতীতে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে কোনো অবস্থান নেননি, অথচ এখন বড় বড় মন্তব্য করছে। বিভিন্ন মহলের মতে, তার আচরণ ও বক্তব্য ধারাবাহিকভাবে বিতর্ক তৈরি করছে এবং সাম্প্রতিক মন্তব্য সেই সমালোচনাকে আরও উসকে দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।