ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষায়-সেবায় জোর দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:২৯:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষায়-সেবায় জোর দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা ছবি সংগৃহীত

আগামী দিনের উন্নত বাংলাদেশ গঠনে বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে এই জনগোষ্ঠী জাতীয় অগ্রগতির মূলধারায় আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে।

এক বাণীতে তিনি জানান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবন এলাকায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন সেবা ও সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পাশাপাশি অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রগুলোয় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত আছে।

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেওয়া এই বাণীতে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবার, গবেষক, থেরাপিস্ট, প্রযুক্তি উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ৩ ডিসেম্বর দিবসটি উদ্‌যাপিত হওয়ার বিষয়ে তিনি আনন্দিত।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে সমাজসেবা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আশা প্রকাশ করেন, বিশেষ মেধাসম্পন্ন নাগরিকদের শ্রম, নিষ্ঠা ও জ্ঞানের মাধ্যমে বাংলাদেশ একদিন সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত হবে। আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।