ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:১৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:১৬:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
 
শনিবার (৫ জুলাই) অধিদফতরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রায় অনুযায়ী রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত করে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সক্রিয় বিবেচনায় রয়েছে।
 
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি সব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য বেতনস্কেল উন্নীত করার দাবিও জানান।
 
এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিলেও বাস্তবে তা সীমিত আকারে কার্যকর হয়। এ নিয়ে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে আদালত তাদের দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে।
 
অধিদফতরের আদেশে সতর্ক করে বলা হয়, এই প্রক্রিয়াকে ঘিরে কিছু চক্র চাঁদাবাজিতে জড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কাউকে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজন হলে থানায় সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
পরিচালক কামরুল হাসান বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকায় এটি বাস্তবায়নে আশাবাদী অধিদফতর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।