ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ঢাকার কেরানীগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১১:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১১:৫৭:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ঢাকার কেরানীগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি- ( সংগৃহীত)
ঢাকার কেরানীগঞ্জে মিল্টন নামে ১৭ বছরের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তারানগর ইউনিয়নের সিরাজনগর নিশানবাড়ী এলাকার একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিল্টন সিরাজনগর এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। তিন দিন আগে তিনি এলাকার একটি জুতার কারখানায় কাজে যোগ দেন। ঘটনার দিনে এলাকাবাসীরা রেস্টুরেন্টের গোলঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের চালের আড়ায় জুতার ফিতা দিয়ে মিল্টনের গলায় ফাঁস লাগানো ছিল এবং তার দুই পা ঘরের পাটাতনের মধ্যে আটকে ছিল। এই অবস্থানটি মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মিল্টনের বাবা থানায় মামলা করেছেন এবং পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।