ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভোলায় বিএনপি-জামায়াতের পালটাপালটি হামলায় উত্তেজনা, ভেলুমিয়ায় বাজার বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:০৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:০৪:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ভোলায় বিএনপি-জামায়াতের পালটাপালটি হামলায় উত্তেজনা, ভেলুমিয়ায় বাজার বন্ধ সংগৃহীত ছবি
 

ভোলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পালটাপালটি হামলার ঘটনায় পুরো ভেলুমিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সন্ধ্যার পর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঘটনাটির সূচনা হয় এক বিএনপি কর্মীকে মারধরের জেরে, যা পরে দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়।
 

মঙ্গলবার বিকাল ও রাতে জেলা সদরের ভেলুমিয়া বাজার এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। বিকালে জামায়াত সমর্থিত ব্যবসায়ী আশিকুর রহমান আশিকের দোকানে হামলা চালিয়ে স্টাফকে মারধর করা হয়; পরে রাত ৮টার দিকে জামায়াতের আয়োজিত এক সংবাদ সম্মেলনের আগে ছাত্রদলের একটি গ্রুপ মিছিল নিয়ে জামায়াতঘনিষ্ঠ কয়েক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালায় এবং দোকানের মালামাল-আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে।
 

উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল ও পরিস্থিতি অস্থির করতে জামায়াত বিভিন্ন উপজেলায় পরিকল্পিতভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে জেলা জামায়াতের শূরা সদস্য আমির হোসেনের দাবি, সকালে জামায়াতের একটি মিছিলে এক বিএনপি কর্মী বাধা দেওয়ায় তর্ক-বিতর্ক হয়; এর জের ধরে বিকাল ও রাতে বিএনপি পক্ষ থেকেই ধারাবাহিক হামলা চালানো হয়, এমনকি সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরাও কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন, পরে নৌবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

রাতে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের দাবি করেন এবং জানান, এ ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোলা-১ আসনে জামায়াতের প্রার্থী ও নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম অভিযোগ করেন, এলাকায় জামায়াতের বাড়তি জনসমর্থন দেখে বিএনপি শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তাদের ওপর এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।