ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শরীফ ওসমান হাদি: মস্তিষ্কে অস্ত্রোপচার নিয়ে যা জানালেন চিকিৎসকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:১৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:১৯:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শরীফ ওসমান হাদি: মস্তিষ্কে অস্ত্রোপচার নিয়ে যা জানালেন চিকিৎসকরা ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন হাদির মস্তিষ্কের রক্তক্ষরণ ও ফোলা ভাব না কমায় আপাতত অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। নিউরোসার্জনদের একটি বিশেষ মেডিকেল টিম তার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করছেন, যেখানে ‘টাইম উইন্ডো’ বা নির্দিষ্ট সময়সীমাকে চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
সিঙ্গাপুর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানান, হাদির ব্রেইন ছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কৃত্রিম সহায়তায় কাজ করলেও নিউরোলজিক্যাল কোনো উন্নতি এখনো দেখা যায়নি। সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুরে ভর্তির পর থেকেই তাকে ক্রিটিক্যাল কেয়ার টিমে রাখা হয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার মস্তিষ্কের বাম পাশের ইস্কেমিক পরিবর্তন এবং ইডেমা (ফোলা) অপরিবর্তিত রয়েছে। এছাড়া ব্রেন স্টেমে আঘাতের ফলে ভেন্ট্রিকুলার সিস্টেমে প্রচণ্ড চাপ তৈরি হওয়ায় চিকিৎসকরা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
 
ওসমান হাদির ভাই ওমর সিঙ্গাপুর থেকে জানিয়েছেন, ব্রেইনের ভেতরে বুলেটের কিছু অংশ এখনো আটকে আছে। চিকিৎসকরা অপারেশনের প্রয়োজন বোধ করলেও বর্তমানে তার শরীর অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো অবস্থায় নেই। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা ভাবা হলেও শারীরিক জটিলতার কারণে দীর্ঘ আকাশপথ পাড়ি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। বর্তমানে তার কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যক্রম কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে।
 
চিকিৎসকদের মতে, মস্তিষ্কের আঘাতের ক্ষেত্রে শরীর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ইতিবাচক সাড়া দেয় কি না, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমান হাদির ক্ষেত্রে সেই ‘টাইম উইন্ডো’ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুসফুসে জমে থাকা রক্ত ও শ্বাসপ্রশ্বাসের জটিলতা নিরসনেও বিশেষ ব্যবস্থাপনা চলমান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির জ্ঞান ফেরা বা অবস্থার উন্নতির বিষয়ে যে খবরগুলো ছড়িয়েছে, সেগুলোকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন চিকিৎসকরা। বর্তমানে তার অবস্থা ‘স্ট্যাটিক’ বা অপরিবর্তিত রয়েছে এবং কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়ার সময় এখনো আসেনি। ওসমান হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং যেকোনো বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।