ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হাটহাজারীতে সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবার মরদেহ ৩৬ ঘণ্টা ফ্রিজারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৩৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৩৪:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
হাটহাজারীতে সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবার মরদেহ ৩৬ ঘণ্টা ফ্রিজারে ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধ বাবার মরদেহ দাফন না করে প্রায় ৩৬ ঘণ্টা ধরে বাড়ির সামনে ফ্রিজারে রাখা হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় দাফন কার্যক্রম বিলম্বিত হয়, পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের সিদ্ধান্ত আসে।

রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার ভোর ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ওই বৃদ্ধ। তিনি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার ছেলে সেকান্দর মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের নামে হেবা (দানের দলিল) করে দেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাবার মৃত্যুর পর সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে এবং দাফন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

প্রথম স্ত্রীর কন্যা আয়শা আকতার সাংবাদিকদের বলেন, তাদের দাবি অনুযায়ী বাবার সম্পত্তিতে তারা বঞ্চিত হয়েছেন। সম্পত্তি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি থাকায় দাফন কার্যক্রমে জটিলতা তৈরি হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন জানান, প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর রোববার মাগরিবের নামাজের পর মরদেহ দাফনে দুই পক্ষ সম্মত হয়।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পারিবারিক বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।