ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হাদির পর এনসিপি নেতা?! খুলনায় প্রকাশ্যে এনসিপির নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০১:২২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০১:২৩:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
হাদির পর এনসিপি নেতা?!  খুলনায় প্রকাশ্যে এনসিপির নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক ছবি: সংগৃহীত
রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির অঙ্গ সংগঠন 'শ্রমিক শক্তি'র কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়েছে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
 
হামলার ধরন ও লক্ষ্যবস্তু দেখে সংশ্লিষ্টরা ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে প্রায় একই কায়দায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়েছিল। হাদিকে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি গত ১৫ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
 
খুলনায় এনসিপি নেতার ওপর এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তাৎক্ষণিক তৎপরতা শুরু হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক এ ধরনের হামলা জনমনে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
(সূত্র: ডা. মাহমুদা মিতুর ভেরিফায়েড ফেসবুক পেজ)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।