ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে কুয়াশার কবলে ট্রাক দুর্ঘটনা, আহত ৯

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:০৫:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে কুয়াশার কবলে ট্রাক দুর্ঘটনা, আহত ৯ ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, পরে উদ্ধার ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আহতদের প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণে সড়কে যানজট সৃষ্টি হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। এতে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য এবং কয়েকজন শ্রমিক বহন করা হচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে চালক সামনের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারান। এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায় এবং চালকসহ মোট নয়জন গুরুতর আহত হন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।