ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:১৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:১৪:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুটের গুদামে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৪টার দিকে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি গুদামে।
 

খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিল।
 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
 

তিনি আরও জানান, গুদামগুলো পরস্পরের কাছাকাছি থাকায় কয়েকটি গুদাম ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।