ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:২৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:২৮:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১২টা), আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং এটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বর্তমানে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
ঘটনার পরপরই স্থানীয় মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকা থেকে আরও ৩টি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানিয়েছেন, স্ক্র্যাপ ইয়ার্ডের ভেতরে থাকা দাহ্য পদার্থ বা পরিত্যক্ত মালামাল থেকে আগুনের তীব্রতা বাড়তে পারে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ আগুনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতি তদারক করতে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
 
আগুনের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সংরক্ষিত এলাকার স্ক্র্যাপ ইয়ার্ডে কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে প্রাথমিক লক্ষ্য হিসেবে আগুনকে মূল পাওয়ার প্ল্যান্টের স্থাপনা থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।