ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:০৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:০৪:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা পরবর্তী দোয়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ মানুষ অংশ নেন। সেনা হেফাজতে থাকাকালীন ডাবলুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে।
 

দাফন কার্য সম্পন্ন হওয়ার পর মরহুমের বড় ভাই শরিফুল ইসলাম কাজল গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তার ভাইকে সেনা অভিযানের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও তা যেন কেবল মৌখিক সান্ত্বনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে বুধবার ডাবলুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনা অভিযানে আটক হওয়া কোনো নেতার এমন মৃত্যু স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে এই মৃত্যুকে কেন্দ্র করে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপির পক্ষ থেকেও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে সত্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে জীবননগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।