ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ চূড়ান্ত: মন্ত্রিপরিষদে খসড়া প্রেরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:৩৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৫:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ চূড়ান্ত: মন্ত্রিপরিষদে খসড়া প্রেরণ ছবি: সংগৃহীত
দেশের উচ্চশিক্ষার প্রসারে দীর্ঘ প্রতীক্ষিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়টির খসড়া অধ্যাদেশ রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জনমত যাচাই ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণসহ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অধ্যাদেশটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অধ্যাদেশটি চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে জনসাধারণের পরামর্শ গ্রহণ এবং শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়। সবার যৌক্তিক প্রত্যাশা এবং বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় কাঠামো এই খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষার উপযোগী পরিবেশ বজায় রাখতে টেকসই ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করেছে যে, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এই বৃহৎ উদ্যোগের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
 
শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, দীর্ঘদিনের ধৈর্য ও সবার ইতিবাচক সহযোগিতার ফলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।