ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মুদ্রাস্ফীতি কমাতে চাহিদা-জোগান সমন্বয়ের তাগিদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৭:৫০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৭:৫০:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
মুদ্রাস্ফীতি কমাতে চাহিদা-জোগান সমন্বয়ের তাগিদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের ছবি: সংগৃহীত
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পণ্যের চাহিদা ও জোগানের মধ্যে সঠিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার প্রশিক্ষণ হলে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রাস্ফীতি কমাতে সরকার ও সংশ্লিষ্ট সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে, যাতে বাজারে পণ্যের সরবরাহ এবং জনগণের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় থাকে।
 
সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, দেশে দুর্নীতি বন্ধ থাকলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে, ব্যাংকিং খাত শক্তিশালী হবে এবং জিডিপি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে। বক্তারা জানান, ইতিমধ্যে দেশের রিজার্ভ ৩১ মিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।
 
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম, পরিচালক (মনিটারি পলিসি) মাহমুদ সালাহউদ্দিন এবং সিলেট শাখার নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।