এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:০৭:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:০৭:১০ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
প্রকাশিত ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।
বোর্ডভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা:
ঢাকা: ৩৭,০৬৮ জন
রাজশাহী: ২২,৩২৭ জন
কুমিল্লা: ৯,৯০২ জন
যশোর: ১৫,৪১০ জন
চট্টগ্রাম: ১১,৮৪৩ জন
বরিশাল: ৩,১১৪ জন
সিলেট: ৩,৬১৪ জন
দিনাজপুর: ১৫,০৬২ জন
ময়মনসিংহ: ৬,৬৭৮ জন
মাদ্রাসা: ৯,০৬৬ জন
কারিগরি: ৪,৯৪৮ জন
পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড (৭৭.৬৩%)। এরপর যশোর (৭৩.৬৯%), কারিগরি (৭৩.৬৩%), চট্টগ্রাম (৭২.০৭%), মাদ্রাসা (৬৮.০৯%), সিলেট (৬৮.৫৭%), ঢাকা (৬৭.৫১%), দিনাজপুর (৬৭.০৩%), কুমিল্লা (৬৩.৬০%), ময়মনসিংহ (৫৮.২২%) এবং বরিশাল বোর্ড (৫৬.৩৮%)।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে পরীক্ষা এবং মাত্র দুই মাসেই ফল প্রকাশ করা হয়। ফল মূল্যায়ন বাস্তব নীতির ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।