ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মিয়ানমারে জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলা: বিয়ে ও শেষকৃত্যে নিহত ২৭

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:৪৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:৫১:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
মিয়ানমারে জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলা: বিয়ে ও শেষকৃত্যে নিহত ২৭ ছবি: সংগৃহীত

মিয়ানমারে জান্তা সরকারের বর্বরোচিত বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পৃথক দুটি ঘটনায় একটি বিয়ের অনুষ্ঠান ও একটি শেষকৃত্য সভায় এই নারকীয় হামলা চালানো হয়। শুক্রবার স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী। গত কয়েক মাস ধরে বিদ্রোহী দমনে মরিয়া জান্তা বাহিনী সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

 

​প্রতিবেদনে জানানো হয়, প্রথম ভয়াবহ ঘটনাটি ঘটে কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে। সেখানে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন অতর্কিত বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ২২ জন নিহত হন এবং আহত হন আরও ২৮ জন। গ্রামটি মূলত যুদ্ধাহত বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল ছিল। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) মুখপাত্র কর্নেল নও বু দাবি করেছেন, ওই গ্রামে তাদের কোনো সদস্য ছিল না; জান্তা বাহিনী জেনেশুনে সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।

 

​একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপে একটি বিয়ের প্রস্তুতির সময় জড়ো হওয়া মানুষের ওপর বোমা বর্ষণ করা হয়। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন। এছাড়া সম্প্রতি রাখাইন রাজ্যে আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী, যেখানে জান্তা সদস্যসহ ২১ জন নিহত হন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে মিয়ানমার সামরিক জান্তার ওপর বৈশ্বিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। (সূত্র: দ্য ইরাবতী)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।