ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২ জনসহ আহত ৮

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০২:০৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০২:২৫:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২ জনসহ আহত ৮ সংগৃহীত
রাজধানীর ওয়ারীতে ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামক একটি রেস্টুরেন্টে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টের ক্যাশিয়ার ও কর্মচারীসহ মোট ৮ জন দগ্ধ ও আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটির রান্নাঘরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।
 
আহতদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ দুজনের অবস্থা বিবেচনায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, দগ্ধ কামরুলের (২০) শরীরের ৮ শতাংশ এবং জসিমের (২৮) শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা বিপদমুক্ত হলেও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ক্যাশিয়ার শাহ আলমের (৪৫) অবস্থা গুরুতর বলে কোনো কোনো সূত্রে জানা গেছে।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ বা রেগুলেটরে লিকেজ থাকায় এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনের তৃতীয় তলার রান্নাঘরটি বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।