ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভোলায় প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ, বেসরকারি ক্লিনিকে ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:৪০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:৪০:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
ভোলায় প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ, বেসরকারি ক্লিনিকে ভাঙচুর ছবি সংগৃহীত

ভোলায় একটি বেসরকারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতী এক নারীর মৃত্যু নিয়ে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বজনদের বিক্ষোভ ও ভাঙচুরের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে ফাবিয়া আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়। তিনি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নাহিদের স্ত্রী। নাহিদ পেশায় রাজমিস্ত্রি এবং কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন।
 

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে প্রসবব্যথা শুরু হলে ফাবিয়া আক্তারকে ওই ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের প্রস্তুতির অংশ হিসেবে দায়িত্বরত নার্সরা তাকে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। স্বজনদের অভিযোগ, ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসক উপস্থিত না থাকা, অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এ মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে তারা ক্লিনিকটিতে ভাঙচুর চালান।
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 

অন্যদিকে, ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। হাবিব মেডিকেল সেন্টারের এক কর্মচারী রাজিব সাংবাদিকদের বলেন, রোগীর অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল এবং চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।
 

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।