অসদাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৪:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৪:৩৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
আদেশে বলা হয়, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ প্রেক্ষিতে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন এবং এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।