ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের অভিনন্দন, সহযোগিতা জোরদারের বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৪:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৪:০৯:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের অভিনন্দন, সহযোগিতা জোরদারের বার্তা ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
 

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। পৃথক শুভেচ্ছাবার্তায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই তার বার্তায় বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ড. রহমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে চীন ও বাংলাদেশের ‘বিস্তৃত কৌশলগত অংশীদারি’ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।
 

ওয়াং ই ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ককে বিশেষ গুরুত্বের বলে উল্লেখ করে অবকাঠামো, বাণিজ্য ও উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
 

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার শুভেচ্ছাবার্তায় বলেন, পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
 

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ-চীন ও বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, সংযোগ, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ঢাকা উভয় দেশের সঙ্গেই সক্রিয় অংশীদারিত্ব বজায় রেখে চলেছে।
 

নতুন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা কূটনৈতিক মহলে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।