ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কর্ণফুলীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালানো সেই স্বামী গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০২:১৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০২:১৪:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
কর্ণফুলীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালানো সেই স্বামী গ্রেপ্তার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়া স্বামী হাবিবুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়া স্বামী হাবিবুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজবাড়ি জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তিনি খাগড়াছড়ির পানছড়ি হয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মইজ্জ্যারটেকের একটি নির্জন জঙ্গলে ডেকে নিয়ে সানোয়ারা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
 
অস্ত্রোপচারের পর তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক।
 
আহত সানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
 
জানা গেছে, তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত।
 
পারিবারিক সূত্রে জানা যায়, এটি তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামী মারা গেছেন এবং পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে প্রায় ছয় মাস ধরে তার যোগাযোগ ছিল না। ভাড়া বাসা থেকে বের করে দেওয়া এবং দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
 
আরেকটি সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে হাবিবুর কৌশলে সানোয়ারাকে মইজ্জ্যারটেক এলাকার একটি বিরিয়ানির রেস্তোরাঁয় নিয়ে যান। সেখান থেকে আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে ঝগড়ার একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
 
ওসি শাহীনূর আলম বলেন, “অভিযুক্তকে রাজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।