ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জনগণের স্বপ্ন পূরণে কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:৪২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:৪২:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
জনগণের স্বপ্ন পূরণে কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

দেশের মানুষের বিপুল প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের সহযোগিতা ছাড়া সুশাসন ও উন্নয়ন সম্ভব নয়। দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়, যেখানে তিনি রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।

 

​তারেক রহমান তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে, দেশের মানুষ অনেক আশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আমাদেরই নিতে হবে।” দেশের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রে নিরাপদ বোধ করে, সেটি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

​নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সেই মেনিফেস্টো অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, কর্মসংস্থান ও ক্রীড়াসহ সকল খাতের লক্ষ্যমাত্রা অর্জনে প্রশাসনের পূর্ণ সহায়তা প্রয়োজন। একইসঙ্গে তিনি দেশ থেকে দুর্নীতি নির্মূলে কর্মকর্তাদের জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান এবং রাষ্ট্রীয় স্বার্থে দাপ্তরিক গোপনীয়তা বজায় রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

​উক্ত সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং কার্যালয়ের কার্যাবলি নিয়ে উপস্থাপনা করেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।