ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের নিরাপত্তায় জরুরি বৈঠকে একাধিক পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:০৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০১:১০:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের নিরাপত্তায় জরুরি বৈঠকে একাধিক পদক্ষেপ

 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আকাশপথ বন্ধ থাকায় আটকে পড়া ও গমনেচ্ছু বাংলাদেশিদের সহায়তায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী Khalilur Rahman, পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaied Islam, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Humayun Kabir এবং পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করা হয়।
 

বিবৃতিতে জানানো হয়, আকাশসীমা ও ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া ও গমনেচ্ছু নাগরিকদের প্রবেশের অনুমতি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
 

দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
 

তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
 

মধ্যপ্রাচ্যে আলোচনার অগ্রগতি থেমে যাওয়া ও সংঘাত বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধই কার্যকর পথ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।