ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবাসীদের সুরক্ষা: কুয়েত-বাহরাইন-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলুরের জরুরি আলাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৪১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৪১:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবাসীদের সুরক্ষা: কুয়েত-বাহরাইন-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলুরের জরুরি আলাপ ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের মধ্যে সেখানে অবস্থানরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কূটনৈতিক তৎপরতা তীব্রতর করেছে বাংলাদেশ সরকার। সোমবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন।

 

​পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। ড. খলিলুর রহমান নিশ্চিত করেছেন যে, কুয়েত, বাহরাইন ও কাতার কর্তৃপক্ষ বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় আশ্বাস দিয়েছে।

 

​তিনি আরও জানান, বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রবাসীদের সুরক্ষায় দূতাবাসগুলোকে সার্বক্ষণিক সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে সব ধরনের জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘাতপূর্ণ এলাকাগুলোতে থাকা বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।