ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সীতাকুণ্ডে শিশুহত্যা: পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১১:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১১:৪৯:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
সীতাকুণ্ডে শিশুহত্যা: পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী গ্রেফতার ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় আঘাত করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুদিন চিকিৎসাধীন থাকার পর শিশুটি হাসপাতালে মারা যায়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) সকালে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া জান্নাতুল নিসা ইরা নামে শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার জানান, কুমিরা এলাকার রিকশাচালক মনির হোসেনের সঙ্গে তার প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরে প্রতিশোধমূলকভাবে শিশুটিকে লক্ষ্যবস্তু করা হয়। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্ত। পরে বাসে করে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকে পায়ে হেঁটে ইকোপার্কের পাহাড়ি এলাকায় প্রবেশ করেন তারা।
 

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে শিশুটির ওপর জোরপূর্বক আক্রমণ চালানো হয়। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় শিশুটি নিজেই পার্ক এলাকা থেকে বেরিয়ে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
 

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সন্দেহভাজনকে শনাক্ত করে। মঙ্গলবার দুপুরে কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাক ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির ওপর যৌন সহিংসতা সংঘটিত হয়েছিল কি না তা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।