ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৩০ দিনের মধ্যে মিনিকেট চাল বাজারজাত বন্ধের নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১০:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১০:১৫:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
৩০ দিনের মধ্যে মিনিকেট চাল বাজারজাত বন্ধের নির্দেশ
চালের বাজারে অস্থিরতার মধ্যে করপোরেট খাতকে মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (১৩ জুলাই) কারওয়ানবাজারে এক মতবিনিময় সভায় অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
সভায় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ধানের প্রকৃত জাতের নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দেন।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মিনিকেট নামে প্রচলিত চাল মূলত মোটা চাল ছেঁটে ও পালিশ করে প্রস্তুত করা হয়, যার ধানের নির্দিষ্ট কোনো জাত নেই। ৮৫ টাকা কেজিতে বিক্রি হওয়া এসব চাল নিয়ে প্রতারণার অভিযোগ পুরোনো হলেও কার্যকর ব্যবস্থা ছিল না এতদিন।
 
আকিজ ফুডের সাপ্লাই চেইনের প্রধান তোফায়েল হোসেন বলেন, “ধান গবেষণার তথ্য অনুযায়ী মিনিকেট নামে কোনো জাত নেই। তবে কৃষক, ট্রেডার থেকে শুরু করে আমরাও তা ব্যবহার করছি।”
 
এ অবস্থায় প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে অননুমোদিত চাল সরবরাহ বন্ধে কঠোর নির্দেশনার কথাও জানান অধিদফতরের মহাপরিচালক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।