ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

লোডশেডিংয়ের সময় আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
লোডশেডিংয়ের সময় আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি ফাইল ছবি

নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছেন। সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয়। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

আদালতে থাক আইনজীবী জানায়, রায়পুরায় অটোরিকশা চুরির মামলায় আসামি হিসেবে ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। ওই মামলায় আজ বেলা সাড়ে ১২টার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। হঠাৎ লোডশেডিং হলে রিয়াজুল ইসলাম এ সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যান।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।