ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কারানির্যাতিতদের মুক্তির দাবিতে বাঙালী মুসলিম যুব সংঘের মানববন্ধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৮:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
কারানির্যাতিতদের মুক্তির দাবিতে বাঙালী মুসলিম যুব সংঘের মানববন্ধন ছবি কৃতজ্ঞতা: বাঙালী মুসলিম যুব সংঘ
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙালী মুসলিম যুব সংঘ গতকাল এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা কারারুদ্ধ ফারাবি শফি, সাইমন, আসাদুল্লাহসহ সকল নির্যাতিত মেধাবী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 
বক্তারা বলেন, বিগত আওয়ামী শাসনামলে "জঙ্গি দমন" অভিযানের নামে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে, যা একদিকে জনগণের মধ্যে ভীতি ছড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেন তারা।
 
তাদের অভিযোগ, এসব অভিযানের পেছনে ছিল—
বাংলাদেশকে সন্ত্রাস-সংকুল রাষ্ট্র হিসেবে চিত্রিত করা,বিরোধীদের কণ্ঠরোধ করা,গুম-খুন বৈধ করার চেষ্টায় ‘জঙ্গি অভিযান’কে মুখোশ হিসেবে ব্যবহার,এবং আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখা।
 
 
বক্তারা বলেন, বহু মামলায় সাক্ষ্য-প্রমাণ ছিল দুর্বল, স্বীকারোক্তি আদায় হয়েছে জোরপূর্বক এবং বিচার হয়েছে একপাক্ষিকভাবে। এতে ইসলামপন্থী তরুণদের লক্ষ্য করে রাজনৈতিক হয়রানি চালানো হয়েছে।
 
তাদের তিন দফা দাবি: ১. সকল “জঙ্গি” মামলার নিরপেক্ষ পুনঃতদন্ত,
২. রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মামলা বাতিল ও দোষীদের পুনর্বাসন,
৩. ফাঁসির রায়ে দণ্ডিতদের মামলা দ্রুত হাইকোর্টে পুনর্বিচার।
 
মানববন্ধনে বাঙালী মুসলিম যুব সংঘের পক্ষ থেকে এসব দাবি উপস্থাপন করে সরকারের কাছে আহ্বান জানানো হয়— যেন আর কেউ মিথ্যা অভিযোগে হয়রানির শিকার না হয়।

মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালীন বিভিন্নভাবে জুলুমের শিকার হয়ে, কারাভোগরত কারাবন্দীদের মুক্তির জন্য এই মানব বন্ধনের উদ্যোগ নেওয়া হয়। এই সংগঠন মানব বন্ধনের মাধ্যমে মাজলুম ব্যক্তিদের জন্য কাজ করছে। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।