ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:১৩:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার ছবি: সংগৃহীত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১১।

গত বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহাগকে ডেকে এনে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়। হামলাকারীরা তাকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করে এবং তার শরীরের ওপর লাফিয়ে উঠে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন সোহাগ, পরে তিনি মারা যান।

নিহত সোহাগ (৩৯) ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটসহ বিভিন্ন ধাতব সামগ্রীর ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। একসময় যুবদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার পরিবারে রয়েছে স্ত্রী, এক কন্যা (১৪) ও এক পুত্র (১১), যারা বর্তমানে স্কুলে পড়ে।

এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

পুলিশ ও র‌্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।