ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, স্বাস্থ্য ও অবকাঠামোতে জোর দিয়েছে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:১৭:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, স্বাস্থ্য ও অবকাঠামোতে জোর দিয়েছে সরকার ছবি সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প রয়েছে।

এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ হিসেবে ৯২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় করা হবে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও পাঁচটি প্রকল্প অনুমোদন পেয়েছে এবং বাকি ১৪টি প্রকল্প পরবর্তী সভার জন্য স্থগিত রাখা হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSIDP-2)’ এবং ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (CDSP-4)’—দুটি সংশোধিত প্রকল্প।

এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ এবং গোপালগঞ্জে একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের সংশোধিত প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।

সরকার বলছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।