ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

১৩৩ অধ্যাদেশ আইনে রূপ দিতে সংসদে ডাবল সেশন, সকাল-বিকেল বৈঠক শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১০:৫৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
১৩৩ অধ্যাদেশ আইনে রূপ দিতে সংসদে ডাবল সেশন, সকাল-বিকেল বৈঠক শুরু ছবি সংগৃহীত

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের অংশ হিসেবে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মঙ্গলবার থেকে সংসদের কার্যক্রম সকাল ও বিকেল—দুই সময়েই অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে সংসদে পাস হয়েছে। এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) একদিনেই সাতটি বিল পাস করা হয়, যা আইন প্রণয়নের প্রক্রিয়াকে দ্রুততর করেছে।

এছাড়া একই দিনে আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হলেও বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, সংসদে আলোচনা শেষে পরবর্তী কার্যদিবসগুলোতে এসব বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্রুত সময়ে সব অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে সংসদের এই ডাবল সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।