ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:৩৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:৩৮:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা সংগৃহীত ছবি
গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন, যা স্থানীয়ভাবে বিরল ও আলোচিত ঘটনা হয়ে উঠেছে। চিকিৎসা শেষে মা ও নবজাতকদের সুস্থতা নিশ্চিত হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামে নিজ বাড়িতে ফেরেন গৃহবধূ মাসুমা আক্তার (৩০)। তিনি স্থানীয় বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী।
 

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচটি সন্তানের জন্ম দেন।
 

চিকিৎসকরা জানান, একসঙ্গে এতগুলো সন্তানের জন্মের ক্ষেত্রে সাধারণত ঝুঁকি বেশি থাকে এবং নবজাতকদের ওজন কম হয়। তবে এ ক্ষেত্রে পাঁচ শিশুর মোট ওজন প্রায় ৮ কেজি, যা তুলনামূলকভাবে আশাব্যঞ্জক। প্রতিটি শিশুর ওজন গড়ে ১.৪ থেকে ১.৫ কেজির মধ্যে।
 

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনেকেই নবজাতকদের একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
 

পরিবার জানিয়েছে, তারা আপাতত গণমাধ্যমের সামনে আসতে চান না এবং নবজাতকদের সুস্থতা ও ব্যক্তিগত গোপনীয়তাকেই প্রাধান্য দিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।