ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, কাভার্ডভ্যান জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:২৯:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, কাভার্ডভ্যান জব্দ ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 

শনিবার (১১ এপ্রিল) রাতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের তথ্য অনুযায়ী, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
 

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা বেলাল হোসেন (৩৫) ও আব্দুল রাজ্জাক (৪৫)। র‌্যাব জানায়, কুমিল্লা থেকে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামের দিকে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
 

এ তথ্যের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৭ এর একটি দল করেরহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন কাভার্ডভ্যানটি সেখানে পৌঁছালে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
 

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (১২ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।