ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ-আ.লীগের হামলা, ইউএনওর গাড়ি বহরে ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:২২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:২২:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ-আ.লীগের হামলা, ইউএনওর গাড়ি বহরে ভাঙচুর গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। তিনি বলেন, “আজ শহরের পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা গান্ধিয়াশুর এলাকায় আমাদের গাড়িবহরে হামলা চালায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।”
 

এদিকে একই কর্মসূচিকে কেন্দ্র করে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উলপুরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে পরিস্থিতি আরও অস্থির করা হয়।”
 

এই দুই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলায় কারা প্রত্যক্ষভাবে জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

পদযাত্রায় অংশ নিতে আসা এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সরকার সমর্থিত সংগঠনের হামলায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

ঘটনার পর পরই সদর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।