ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বিশেষ মেকানিজম, ট্রাম্পের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই টোল আদায়ের ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৪:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:২৭:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বিশেষ মেকানিজম, ট্রাম্পের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই টোল আদায়ের ঘোষণা ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করেছে ইরান, যা খুব শিগগিরই উন্মোচন করা হবে।

শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

ইব্রাহিম আজিজি জানান, ইরানের তৈরি এই নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এই পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর তেহরানের কর আরোপের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে যেকোনও ধরনের অর্থ প্রদান বা ফি দেওয়ার বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন ট্রাম্প।

মূলত আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ সাময়িক স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।