ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দুর্নীতি তদন্তে ন্যায়পাল নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:০৩:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
দুর্নীতি তদন্তে ন্যায়পাল নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল ছবি সংগৃহীত

সরকারি দফতরগুলোতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য ন্যায়পাল নিয়োগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
 

বৃহস্পতিবার (২১ মে) একটি রিট আবেদনের শুনানি শেষে ভীষ্মদেব চক্রবর্তী এবং আব্দুর রহমান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ইশরাত হাসান। আবেদনে সরকারি বিভিন্ন দফতরে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম তদন্তে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ না দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
 

বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল নিয়োগের বিধান থাকলেও স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ পদে কার্যকর কোনো নিয়োগ হয়নি। প্রশাসনিক জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধে ন্যায়পাল প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আইন বিশেষজ্ঞদের অনেকে মনে করেন।
 

রুলে সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আইন অঙ্গন ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।