ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফটিকছড়িতে জমির গর্তে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম ফটিকছড়ির পাইন্দং এ জমির গর্তের পানিতে ডুবে ২০ মাস বয়সী আরহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ফটিকছড়িতে জমির গর্তে পড়ে শিশুর মৃত্যু চট্টগ্রাম ফটিকছড়ির পাইন্দং এ জমির গর্তের পানিতে ডুবে ২০ মাস বয়সী আরহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম ফটিকছড়ির পাইন্দং এ জমির গর্তের পানিতে ডুবে ২০ মাস বয়সী আরহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে দক্ষিণ পাইন্দং-এর হাজ্বী তোফায়েল আহমেদ সুফির বাড়িতে জমি থেকে মাটি কাটার গর্তে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরহাম ঐ বাড়ির মোঃ ফোরকান উদ্দিনের একমাত্র পুত্র সন্তান।
 
স্থানীয় বক্করসহ পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশে থাকা সেই গর্তের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অল্প কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
 
একপর্যায়ে আরহামের দাদি ফরিদা বেগম তাকে গর্ত থেকে ভাসমান অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। উদ্ধারের পর দ্রুত শিশু আরহামকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।