ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১০:৫৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১০:৫৬:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১ সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার মুখে পড়তে হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যার পর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয় এবং তাকে থানায় নিয়ে আসা হয়।
 

ঘটনার বিবরণ অনুযায়ী, বিকালে শিশুটি বাসার বাইরে বের হওয়ার পর দীর্ঘক্ষণ তাকে খুঁজে পাচ্ছিলেন না পিতামাতা। সন্ধ্যার দিকে শিশুটি হঠাৎ দৌড়ে বাসায় ফিরে আসে এবং ঘটনার বিবরণ দেয়। এরপর পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ দল অভিযুক্ত হিমেলকে (২১) গ্রেফতার করতে গেলে তার স্বজন ও পরিচিতরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। উল্লেখ্য, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত উভয়ই ওই বাড়ির ভাড়াটিয়া।
 

সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সদস্য থাকায় অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা সফল হয়নি। কোনো পুলিশ সদস্য আহত হননি এবং অভিযুক্তকে থানায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।